---Advertisement---

মমতা-কানিমোঝি বৈঠক কালীঘাটে, এবার কি তৃতীয় ফ্রন্ট?

By Suman Debnath

September 17, 2026 9:20 PM

মমতা-কানিমোঝি বৈঠক কালীঘাটে, এবার কি তৃতীয় ফ্রন্ট?

---Advertisement---


এবার কি কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ে উঠতে চলেছে? জাতীয় রাজনীতির অলিন্দে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কারণ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে এসে বৈঠক করে গেলেন ডিএমকে সাংসদ কানিমোঝি। দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ কালীঘাটের বাড়িতে আসেন ডিএমকে সাংসদ। তারপর সেখানে চলে রুদ্ধদ্বার বৈঠক। আর ৫টা নাগাদ বৈঠক সেরে বেরিয়ে যান তিনি বলে সূত্রের খবর।

এদিকে উপনির্বাচনে কংগ্রেস জোট না করার জেরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর কংগ্রেসের সঙ্গে একসঙ্গে আর হাঁটবে না বলে সাফ জানিয়ে দেন দিল্লির হাইকমান্ডকে বলে জানা গিয়েছে। তারপরই ডিএমকে সাংসদ এসে বাড়িতে বৈঠক করতেই নয়া গুঞ্জন তৈরি হয়েছে। এমকে স্ট্যালিনের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক মমতার। এবার বিজেপি বিরোধী লড়াই করতেই কোনও সমীকরণ তৈরি হচ্ছে বলে মত অনেকের।

অন্যদিকে গত সপ্তাহের শেষে কানিমোঝি দেখা করেছিলেন উদ্ধব ঠাকরের সঙ্গে। মাতশ্রীতে গিয়ে দেখা করে বৈঠক করেন তিনি। এমনকী শরদ পাওয়ারের সঙ্গেও পৃথক বৈঠক করেন ডিএমকে সাংসদ। এখানেই শেষ নয়, নয়াদিল্লিতে গিয়ে মারাঠা স্ট্রংম্যানের মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলের সঙ্গেও বৈঠক করেন কানিমোঝি। এরপর এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment