---Advertisement---

ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে কোটি টাকা লুট, পোস্তার ঘটনায় গ্রেপ্তার ১

By kolamkotha.com

August 25, 2026 7:10 PM

---Advertisement---


বড়বাজারে কটন স্ট্রিট এলাকায় ডাকাতির ঘটনায় পুলিশের জালে এক। তদন্তে নেমে পুলিশ ললিত মুনদ্রা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃত হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা। অভিযুক্তকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালত ধৃতকে ৩১ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি গত ২০ আগস্টের। অভিযোগ, পোস্তা থানা এলাকার কটন স্ট্রিটে একটি গদিতে মুখ ঢাকা দিয়ে ঢোকে কয়েকজন। বন্দুকের নল মাথায় ঠেকিয়ে একটি অফিস থেকে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা নগদ লুঠ করে পালায় ডাকাতদের দল। ওই গদির কর্মীদের অভিযোগ, হঠাৎই গদিতে হাজির হয় চার যুবক। তারা সকলেই মুখে কালো কাপড় বেঁধে এসেছিল। ওইদিনই গদিতে এক কোটি টাকারও বেশি টাকা এসেছিল। সেটা রাখা ছিল সিন্দুকে। ওই ডাকাতরা গদির মালিক এবং কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়।

দু’জন অভিযুক্ত সিন্দুক থেকে ১ কোটি ৩০ লাখ টাকা বের করে নেয়। ওই টাকা একটি ব‌্যাগে ভরে তারা চম্পট দেয়। প্রাণের ভয় দেখিয়ে ডাকাতরা তাঁদেরকে মুখ বন্ধ রাখার হুমকি দেয়। গোটা ঘটনায় গদির মালিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। টাকা লুঠ করে দ্রুত ঘটনাস্থল ছাড়ে ডাকাতরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

আরও পড়ুন: ৩৮ লক্ষ ১০ হাজার আপিল, নিষ্পত্তি মাত্র ৮৩ হাজার! এসআইআর-এ ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক তথ্য

পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনার তদন্ত করতে শুরু করেন। লালবাজারের গোয়েন্দারাও ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এরপরেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গদির মালিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করে। অবশেষে এই ঘটনায় পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

---Advertisement---

No comments to show.

Leave a Comment