---Advertisement---

দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক – Dainik Statesman

By kolamkotha.com

September 5, 2026 12:35 AM

দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক – Dainik Statesman

---Advertisement---


দমদম বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমানে বোমা থাকার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বিমানের শৌচালয় থেকে বোমা থাকার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধার হয় বলে বিমানবন্দর সূত্রে খবর। এরপরই বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে শুরু হয় তল্লাশি। ঘটনায় এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলেও সূত্রের খবর।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গোরক্ষপুর যাওয়ার জন্য প্রস্তুত ছিল ইন্ডিগোর বিমানটি। উড়ানের আগে বিমানের ভিতরে শেষ মুহূর্তের পরীক্ষা চলছিল। সেই সময় শৌচালয়ে একটি চিরকুট নজরে আসে পাইলটের। সেখানে বিমানে বোমা থাকার কথা লেখা ছিল বলে জানা গিয়েছে। চিরকুটটি দেখেই বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান পাইলট।

এরপরই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। বিমান থেকে সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। সিআইএসএফ জওয়ানদের উপস্থিতিতে বিমানের ভিতর এবং বিভিন্ন অংশে শুরু হয় তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত বিমানের ভিতর থেকে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ঘটনায় এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। তবে ওই যাত্রীর সঙ্গে বোমাতঙ্ক ছড়ানোর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বোমাতঙ্কের জেরে নির্ধারিত সময়ে কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে বিমানটি উড়তে পারেনি। তল্লাশি ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিমানটি কখন গোরক্ষপুরের উদ্দেশে রওনা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

---Advertisement---

No comments to show.

Leave a Comment