---Advertisement---

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট, সপ্তাহের শুরুতে ভিজবে কলকাতা!

By kolamkotha.com

September 13, 2026 12:10 PM

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট, সপ্তাহের শুরুতে ভিজবে কলকাতা!

---Advertisement---


নিম্নচাপের মেঘ ধীরে ধীরে সরছে। কখনও কখনও হালকা বৃষ্টি দেখা মিলছে। তো কখনও আবার রোদ ঝলমলে আকাশ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার কলকাতায় সকাল থেকে কিছু জায়াগায় হালকা বৃষ্টির দেখা মিলেছে। যদিও সেই সঙ্গে রোদেরও দেখা মিলেছে। কিন্তু রবিবার সারাদিনই কি বৃষ্টি হবে? সপ্তাহের শুরুর দিন সোমবার কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে এক থেকে দুজায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

রবিবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়াগায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

---Advertisement---

No comments to show.

Leave a Comment