---Advertisement---

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কামরার তলায় ধোঁয়া, হুগলিতে থমকে গেল ট্রেন, আতঙ্কে যাত্রীরা

By Suman Debnath

September 17, 2026 1:25 PM

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কামরার তলায় ধোঁয়া, হুগলিতে থমকে গেল ট্রেন, আতঙ্কে যাত্রীরা

---Advertisement---


লক্ষ্মীবারেই দূরপাল্লার ট্রেনে বিভ্রাট দেখা দিল। উত্তরবঙ্গগামী আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়ার পর হঠাৎ মাঝপথে থমকে গেল ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনের একটি কামরার তলা থেকে ধোঁয়া বের হতে শুরু করে বলে সূত্রের খবর। আর এই বিষয়টি চালকের নজরে আসতেই তিনি ট্রেন থামিয়ে দেন। ওই ধোঁয়া দেখতে পান বেশ কয়েকজন যাত্রীও। তখন আতঙ্কে কামরা ছেড়ে নেমে পড়েন যাত্রীরা। তার জেরে গোটা ট্রেনেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়িতে এমন ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রেলের অফিসাররা। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শিয়ালদহ থেকে ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গ রওনা দিয়েছিল। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছে যেতেই একটি কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলে অভিযোগ। রেলের ইঞ্জিনিয়ারদের প্রাথমিক অনুমান, চাকার ব্রেকসুতে ঘর্ষণের জেরেই ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চালক ট্রেনটি দাঁড় করিয়ে দিলে আতঙ্কিত যাত্রীরা নেমে পড়েন। যাত্রীরা প্ল্যাটফর্মে নেমেই ক্ষোভ উগরে দিতে থাকেন। চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। রেলের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখে, সমস্যার সমাধান করেন। প্রায় ২০ মিনিট পর ৮টা ২২ মিনিটে ট্রেনটি আবার বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

রেল সূত্রে খবর, নির্ধারিত সময়েই শিয়ালদহ থেকে ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৮টা নাগাদ হুগলির বেলমুড়ি স্টেশনের কাছে যেতেই ঘটে বিপত্তি। দেখা যায়, ট্রেনের একটি কম্পার্টমেন্টের নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। তার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন চালক। তারপর ধোঁয়ার উৎস খতিয়ে দেখেন আধিকারিকরা। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হওয়ার কারণ হল, ২০২৪ সালের ১৭ জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়িকে ধাক্কা মারে। দার্জিলিংয়ের রাঙাপানির কাছে ট্রেন দুর্ঘটনা ঘটে। ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে সিগন্যাল ব্যবস্থার ত্রুটি ধরা পড়েছিল।

তাছাড়া সকালবেলার ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনে হঠাৎ ধোঁয়া বের হওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ ট্রেনটি আটকে থাকলেও বাকি ট্রেন চলাচলে তেমন কোনও প্রভাব পড়েনি বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে ট্রেনটি আবার চলতে শুরু করে। রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করার ফলে সমস্যা বড় আকার নেয়নি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment