---Advertisement---

পুলিশের গাড়ি থেকে জব্দ মদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা শান্তিরবাজারে মহিলা আটক!

By Suman Debnath

July 19, 2026 10:55 PM

---Advertisement---

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজার এলাকায় নেশাবিরোধী অভিযানে গিয়ে পুলিশের সরকারি কাজে বাধা সৃষ্টি এবং পুলিশের গাড়ি থেকে জব্দ করা মদ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক মহিলাকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই নেশাবিরোধী অভিযান চলাকালীন একদল ব্যক্তি পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে এবং পুলিশের গাড়ি থেকে জব্দ করা মদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে শান্তিরবাজার থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে ইতিমধ্যেই এক মহিলাকে শনাক্ত করে আটক করা হয়েছে।

শান্তিরবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু দত্ত বলেন, “ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন:  অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকলেও নেই কেউ!

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment