আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

দু’দিনের সফরে রাজ্যে পৌঁছালেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণাণ!

By Suman Debnath

Published on: March 7, 2026

Follow Us

---Advertisement---

আগরতলা, ৭ মার্চ: দুই দিনের সফরে ত্রিপুরায় পৌঁছেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা

সরকারি সূচি অনুযায়ী, আগামীকাল সকালে আগরতলায় অবস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল-এ গিয়ে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন উপ-রাষ্ট্রপতি। এরপর তিনি উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে।

পরবর্তীতে তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এছাড়াও সফরসূচি অনুযায়ী, হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ‘লাখপতি দিদি’ প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন উপ-রাষ্ট্রপতি। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Suman Debnath

Journalist

Leave a Comment