ইন্দ্রনগরে স্বর্ণের চেইন ছিনতাই কাণ্ডে বড়সড় সাফল্য পেল Tripura Police। গত মাসের ১৬ তারিখ ইন্দ্রনগর এলাকায় এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অবশেষে পুলিশের তৎপরতায় গতকাল ইন্দ্রনগরের কবরখোলা এলাকা থেকে তিনজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ এবং একজন মহিলা।
এই বিষয়ে এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, ছিনতাই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় এলাকায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।








Leave a Comment