এক মায়ের আর্তনাদ, সন্তান দেখেনা, ভাত কাপড় দেয়না! রাজ্যের বুকে গতকাল কাঁঠালিয়ার মাতাম বাড়ি এলাকার এই হৃদয় বিদারক সংবাদটি প্রকাশের পর নড়ে চড়ে বসে কাঁঠালিয়া অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতৃত্বরা! কারন অভিযুক্ত মনোরঞ্চন পাল কাঁঠালিয়া বি.এম.এর সংঘের একজন সদস্য!
আজ তারা সরজমিনে মনোরঞ্জন পালের বাড়িতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন, এমন সুনীল পালের ছেলে অটোরিকশা শ্রমিক মনোরঞ্জন পালকে ডেকে কথা বলেন, কথা বলতে গিয়ে মনোরঞ্জন জানায় তিনি বাবা মাকে খাওয়াতে রাজি থাকলেও সাংসারিক বিভিন্ন অশান্তিতে তারাই আলাদা বাড়িতে থাকেন৷ যদিও এই বিষয়টিকে নিয়ে তিনি আরো জানান যে কোনো প্রকারেই হোক তিনি উনার বাবা মায়ের পাশে থাকবেন!
এদিনের চিত্রে দেখা মেলে মা বাবার পা ছুঁয়ে ক্ষমা চাইতেও, কাঁঠালিয়া অটোরিক্সা বি.এম.এস সংগঠনের পক্ষ থেকে আজ মনোরঞ্জন পালের বাড়িতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া অটোরিকশা বি.এম.এস সংঘের সভাপতি মানিক মজুমদার, সম্পাদক মিঠুন পাল, সহ-সভাপতি লিটন দে সহ আরো অনেকেই!
একান্ত সাক্ষাৎ কারে সহ-সভাপতি লিটন দে জানান বিষয়টি তারা তীব্র নিন্দা জানিয়েছেন, এবং আগামী দিনে মনোরঞ্জন পাল যদি ফের তার বাবা মায়ের সাথে এমন ধরনের আচরন করেন, তবে কাঁঠালিয়া অটোরিকশা বি.এম.এসের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন!








Leave a Comment