---Advertisement---

বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেপ্তার দুই যুবক

By Suman Debnath

July 18, 2026 8:25 PM

বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেপ্তার দুই যুবক

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৮ জুলাই : লাদাখের সমাজকর্মী, প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিকৃতি বশিষ্ঠ উড়ালপুলের নিচে আঁকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে দিশপুর পুলিশ। অনুমতি ছাড়া সরকারি জনপরিসরে ছবি আঁকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন ডিব্রুগড়ের বাসিন্দা নুকুল মিলি এবং গুয়াহাটির বাসিন্দা গৌরব সিং। অভিযোগ, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই তারা বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি অঙ্কন করেন। বিষয়টি নজরে আসার পর দিশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এরপর পুলিশের পক্ষ থেকে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ৫২৪/২৬ নম্বর মামলা রুজু করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সরকারি বা জনসাধারণের ব্যবহৃত স্থানে কোনো ধরনের চিত্রাঙ্কন, পোস্টার বা দেওয়াললিখন করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘনের অভিযোগেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:  প্রত্যন্ত অঞ্চলে পশুচিকিৎসা পৌঁছে দিতে ৫০টি মিনি মোবাইল ভেটেনারী ইউনিটের উদ্বোধন

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত করে দেখছেন, আবার অন্য একাংশের মতে, সরকারি সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

এদিকে, দিসপুর পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment