আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

বক্সনগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই যুবক!

By Suman Debnath

Published on: December 6, 2025

Follow Us

---Advertisement---

ত্রিপুরা টিভি | বক্সনগর, ৬ ডিসেম্বর: পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় বক্সনগর পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে দুই যুবক। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হন সাদ্দাম হোসেন ও সোনু মিঞা নামে দুই তরুণ।

ঘটনার পর বিএসএফ জওয়ানরা আহতদের উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

প্রাথমিক সূত্রের খবর, ভারত–বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের সতর্কতা জারি থাকায় গুলি চালানো হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন কিংবা বিএসএফের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

,

Suman Debnath

Journalist

Leave a Comment