সাব্রুম, নবারুন চক্রবর্তী, ২০শে ডিসেম্বর: ৩৯ মনু বিধানসভা আসনে আসন্ন এডিসি নির্বাচনকে সামনেরেখে শক্তি প্রদর্শনে মাঠে নামলো তিপ্রমথা দল। গতকাল শুক্রবার 39 মনু বিধানসভা আসনের কলাছড়া বাজার তিপ্রামথা দলের উদ্দ্যোগে এক সুবিশাল প্রকাশ্য জনসভা অনুষ্ঠীত করাহয়। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তিপ্রামথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিপ্রামথা যুবসংঠনের ব্লক সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা,২৮ পূর্ব মূহুরিপুর কেন্দ্রের MDC দেবজিৎ ত্রিপুরা, ডেভিড মুরাসিং, একঝাক তিপ্রামথা দলের নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই প্রকাশ্য জনসভা অনুষ্ঠীত করাহয়।
তিপ্রামথা দলের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখতেগিয়ে বক্তারা রোমান স্ক্রীপ্ট সহ উনাদের বিভিন্ন দাবী দাওয়ার কথা জনসন্মুখে তুলেধরেন।
এবং বর্তমান রাজ্য সরকারের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করে তার সঙ্গে ২০২৬শে এডিসি নির্বাচনে বিজেপিকে শূন্য করে ২৮টি আসনে জয়ী হবে বলে তারা আশাবাদী।
এই জনসভার মাধ্যমে আসন্ন এডিসি নির্বাচনে সব আসনে তিপ্রা মথা দলের প্রার্থীকে জয়জুক্ত করার অঙ্গীকার বদ্ধহয় সকলে। আজকের এই জনসভায় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো।
আজকের জনসভায় বিভিন্ন দল থেকে 108 পরিবারের ৫১৪ জন ত্রিপুরার মত দলে সামিল হয় নবগতদের বরণ করে নেই তিপ্রামথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন








Leave a Comment