আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

এডিসি ভোটের দিন বিজেপি বিধায়কের গাড়িতে হামলা, তিন অভিযুক্ত গ্রেফতার!

By Suman Debnath

Published on: April 20, 2026

Follow Us

এডিসি ভোটের দিন বিজেপি বিধায়কের গাড়িতে হামলা, তিন অভিযুক্ত গ্রেফতার!

---Advertisement---

উদয়পুর, ২০ এপ্রিল: এডিসি নির্বাচনের ভোটগ্রহণের দিন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরকেপুর থানার পুলিশের হাতে ধৃতরা হলেন বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং মনি সাধন জমাতিয়া।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন, ভোটের দিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ তুলামুড়া আউটপোস্ট এলাকা থেকে মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির উপর হামলা চালায়, যার ফলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্তে নেমে পড়ে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, এই হামলার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্ত এখনও চলছে।

Suman Debnath

Journalist

Leave a Comment