---Advertisement---

আসন্ন এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টের!

By Suman Debnath

February 11, 2026 12:00 PM

আসন্ন এডিসি ভোটের সাথেই ভিলেজ কমিটির নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টের!

---Advertisement---

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: সুপ্রিম কোর্টে এর নির্দেশে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত সামনে এসেছে। আসন্ন টিটিএএডিসি নির্বাচনের সাথেই ভিলেজ কমিটির নির্বাচন আয়োজন করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

তিনি জানান, সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে টিটিএএডিসি নির্বাচনের পাশাপাশি ভিসি নির্বাচনও একসঙ্গে পরিচালনা করতে হবে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ১০ বছর পর পুনরায় ভিলেজ কমিটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে ভিসি নির্বাচন না হওয়ায় বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছিল। আদালতের এই নির্দেশে সেই অচলাবস্থার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।

প্রদ্যোত কিশোর দেববর্মণের মতে, এই সিদ্ধান্ত তৃণমূল স্তরের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং বহুদিনের অপেক্ষার অবসান ঘটাবে। এখন নজর রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পরবর্তী পদক্ষেপের দিকে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment