বিহারের (Bihar) জামুইয়ে (Jamui Incident) এক কিশোরীকে হেনস্থা ও শ্লীলতাহানির ঘটনার ভিডিও ভাইরাল। এবার সেই ঘটনায় উঠে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, টিউশন থেকে ফেরার পথে এক বন্ধুর সঙ্গে ছবি তুলতে মারওয়া পাহাড়ে গিয়েছিল ওই কিশোরী। স্কুটারে করে সেখানে পৌঁছে পাহাড়ের আশেফাসে দু’জনে ছবি তোলে। ফেরার পথেই একদল যুবক তাদের পথে আটকে হেনস্থা করে বলে অভিযোগ।
ঘটনার ভিডিও ভাইরাল হতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে জামুই (Jamui Incident) পুলিশ। এক পুলিশ আধিকারিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিশোর-কিশোরী যে এলাকায় গিয়েছিল, সেটি জামুই (Jamui Incident) শহর থেকে কিছুটা দূরে। জামুই-লক্ষ্মীসরায় (Bihar) সংযোগকারী রাস্তা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ওই পাহাড়। সেখান থেকে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত সুন্দর হওয়ায় সম্ভবত সেই সময়ের ছবি তুলতেই তারা সেখানে গিয়েছিল।
আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ, ফের শুনানির নির্দেশ দিল্লি আদালতের
পাহাড় থেকে ফেরার সময় প্রায় সাত-আট জন যুবক তাদের পথ আটকে ঘিরে ধরে বলে অভিযোগ। কিশোর এবং কিশোরী হাতজোড় করে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও যুবকেরা তাদের রেহাই দেয়নি। কিশোরকে মারধর করা হয় এবং কিশোরীর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ।
ঘটনার তদন্ত (Jamui Incident) করার জন্য সিট গঠন করা হয়েছে। সিটের নেতৃত্বে রয়েছেন জামুইয়ের মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তি মোনালি। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত সাত জনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। তাঁদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তিন জনই নাবালক বলে খবর। বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।
আরও পড়ুন: নেপালের হরপা বানে মৃতের সংখ্যা ছোঁবে ১০ হাজার, ৭ মিনিটের জল-তাণ্ডবে এখনও নিখোঁজ বাংলার পর্যটকরা
গত শনিবার সন্ধ্যায় ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার সকাল থেকে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। ভিডিওতে দেখা যায়, কিশোর-কিশোরী বার বার ওই যুবকদের কাছে ক্ষমা চাইছে। ওই এলাকায় আর যাবে না বলেও তাদের বলতে শোনা যায়। এর মধ্যেই কয়েক জন যুবক হট্টগোল শুরু করে এবং দু’জনকে বিয়ে দিয়ে দেওয়ার কথাও বলতে থাকে। ওই ভিডিওতে মুখ ঢাকা এক যুবককে কিশোরীকে অশালীন ভাবে স্পর্শ করতেও দেখা যায়।
#WATCH | Patna, Bihar: ADG (Law and Order) KS Anupam says, “On the 19th, a minor girl had gone to take photographs with her friend in Jamui. At that time, some minor students and youths arrived there and molested the girl. Upon receiving the information, the police visited the… pic.twitter.com/EjWnS6VRXq
— ANI (@ANI) September 22, 2026
পুলিশের তরফে দাবি করা হয়েছে, রবিবার পর্যন্ত কিশোর-কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ভিডিও দেখে পুলিশই অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। পরে এডিজি (আইনশৃঙ্খলা) কেএস অনুপম জানান, রবিবার রাতে কিশোরী পরিবারের সদস্যদের ঘটনার কথা জানায়। এরপর সোমবার তার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দেখুন:
Leave a Comment