আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

তেলিয়ামুড়ায় গড়ে উঠছে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম, ক্রীড়া জগতে নতুন দিগন্তের সূচনা।

By Mrinmoy Roy

Published on: February 7, 2026

Follow Us

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার :
তেলিয়ামুড়ার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে যুক্ত হতে চলেছে এক নতুন মাইলফলক। করুইলংস্থিত তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্মাণাধীন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইনডোর স্টেডিয়ামের কাজ এখন প্রায় শেষের পথে।
বৃহস্পতিবার রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এই স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে আসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
পরিদর্শনকালে ক্রীড়ামন্ত্রী নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই ইনডোর স্টেডিয়াম চালু হলে তেলিয়ামুড়া ও খোয়াই জেলার ক্রীড়াপ্রেমী যুবক-যুবতীরা আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার মধ্যে নিয়মিত প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে এলাকার ক্রীড়া প্রতিভা আরও বিকশিত হবে।
সূত্রের খবর, খুব শীঘ্রই এই অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তেলিয়ামুড়া তথা গোটা খোয়াই জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদী স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজন।

Mrinmoy Roy

Journalist

Leave a Comment