স্কুল ভেঙ্গে চলে যাচ্ছে ধসে , জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্কুল, বলা চলে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে । দুই বছর পরেও স্কুল মাঠ মেরামতির প্রয়োজন মনে করেছেনা বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে জেলা প্রশাসন এমনকি ব্লক প্রশাসন। ক্ষোভে ফুঁসছে ছাত্র – ছাত্রী, শিক্ষক – শিক্ষিকা, অবিভাবক সহ শিক্ষানুরাগী সাধারণ মানুষ। দক্ষিনের জেলা শাসকের নাকের ডগায় বিলোনীয়া মহকুমার ভারত চন্দ্র ব্লকের অন্তগত শীলছড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। ১৯৮৩ সালে স্কুলটির পথ চলা শুরু হয়। প্রাথমিক বিভাগ দিয়ে শুরু বর্তমানে স্কুলের এস বিতে উন্নতি। বর্তমানে অষ্টম মানের, স্কুলে শিক্ষক – শিক্ষিকা সবেমিলে পাঁজনের মত।
স্কুলে শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় নিয়মিত সব ক্লশ করানো কঠিন হয়ে উঠেছে। ফলে ছাত্র ছাত্রীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে প্রায় ৮০ – ৮৫ তে। বর্তমানে স্কুলে একদিকে শিক্ষকের সংকট অন্যদিকে স্কুল ভেঙ্গে বিপজ্বনক হয়ে পরেছে স্কুলের কচিকাঁচা ছাত্র ছাত্রীদের জীবন। ২০২৪ সালের আগষ্টের ভয়াবহ বন্যায় শীলছড়ি এস বি স্কুলের প্রবেশদদ্বার ও স্কুলের ক্লাশ রুম সংলগ্ন মাঠের বিস্তিত অংশ ভেঙ্গে ভয়ানক রূপ ধারণ করেছে। ছেলে মেয়েরা খেলার সময় একাধিক বার পরে গিয়ে অল্প বিস্তর আহতও হয়েছে বলে অভিযোগ।
এখনো স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা ভাঙ্গা জায়গা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ছুটছে। অথচ হেল দোল নেই স্কুল মনিটারিং কমিটি থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এমনকি বিদ্যালয় শিক্ষা দপ্তরের। বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী, শিক্ষক – শিক্ষিকা, অবিভাবক, সাধারণ মানুষ বারবার প্রশাসন জনপ্রতিনিধিকে বলার পরেও কাজের কাজ কিছুই হচ্ছেন। গত দুই বৎসর যাবৎ প্রশাসনের লোকের ভাঙ্গা স্কুল দেখে ভাঙ্গা জায়গায় দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে যাচ্ছে ফেসবুকে দিয়েই দায়িত্ব খালাস করছেন উনারা ।একটি বিদ্যালয় ভেঙ্গে মৃত্যুর যন্ত্রে পরিণত হয়ছে অথচ সরকার প্রশাসন স্কুল মেরামতিতে বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছেনা। সরকার ও প্রশাসনের এইহেন ভূমিকায় তীব্র ক্ষোভে ফুঁসছে ছাত্র – ছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষ।








Leave a Comment