---Advertisement---

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্ট ৩.০ সমাপনী অনুষ্ঠান……

By Suman Debnath

January 31, 2026 3:18 PM

মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্ট ৩.০ সমাপনী অনুষ্ঠান……

---Advertisement---


সাব্রুম,নবারুন চক্রবর্তী, ৩১ শে জানুয়ারি, শনিবার।
আজকে ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় সাতচাদ সার্ক বনাম ঋষ্যমুখ ব্লক

আজকের এই খেলায় মুখোমুখি হয় সাত চাঁদ সার্ক বনাম ঋষ্যমুখ ব্লক নির্ধারিত সময়ে গোলশূন্য থাকাই খেলা গড়ায় ট্রাইবেকারে।  ট্রাইবেকারে  সাতচাদঁ সার্ক ৪-২ গোলে জয়ী হয়। তার সঙ্গে দক্ষিণ ত্রিপুরা  জেলা নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্ট ৩.০ শিরোপা দখল করে।

বাঙালির অন্যতম সেরা খেলা ফুটবল ।আর এই ফুটবল দিয়েই নেশার আসক্তি থেকে যুবসমাজকে মুক্ত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

শনিবার বিকাল ৪ ঘটিকায় বিলোনিয়া বিদ্যাপীঠ প্লেগ্রাউন্ডে  দক্ষিণ  ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ।এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার,দক্ষিণ ত্রিপুরা পুলিশ সুপার মারিয়া কৃষ্ণ, দক্ষিণ জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি,বিশিষ্ট সমাজসেবক দীপঙ্কর সেন, অশোক মিত্র স্বপ্না মজুমদার,ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সদস্য দীপায়ন চৌধুরী সহ অন্যান্যরা।

আরও পড়ুন:  বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেপ্তার দুই যুবক

অনুষ্ঠানের প্রথমে অতিথিবরন, প্রদীপ প্রজ্জলন, এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

আজকের এই অনুষ্ঠানে আজকে কিছু সন্মানিত ব্যাক্তিদের কে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় তার মধ্যে যারা SSC GD তে চাকুরী পেয়েছে, যারা ড্রাগ করতো যারা বর্তমানে ড্রাগ সেবন ছেরে আশার আলো দেখছে তাদের কে সংবর্ধনা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,ফুটবল মাঠে গোলই ফুটবলারদের মূল লক্ষ্য থাকা উচিত। দেশের মধ্যে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে উল্লেখযোগ্য স্থানে রয়েছে ত্রিপুরা ।ফুটবলকেও আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।যুবসমাজ ফুটবলে যতই ডুবে থাকতে পারবে ততই নেশার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা যাতে বাল্য বিবাহ দুর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন:  পুলিশের এনকাউন্টার, গুলিতে আহত কুখ্যাত চোর

মাদক শুধুমাত্র একটি জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। খেলাধুলা তরুণদের সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে সাহায্য করে।” আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment