নবারুনচক্রবর্তী, সাব্রুম,২১শে জানুয়ারী:-৫৪তম ত্রিপুরা পুর্নরাজ্য দিবসএবং ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সাব্রুম স্থলবন্দর এর সম্মুখে “ব্যান্ড শো ” করা হয়। দুপুর ১২ টায় অনুষ্ঠানের সুচনা করেন দক্ষিণ জেলার এসপি মরিয়ম কৃষ্ণা। উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, টিএসআর এর ৯ম ব্যাটেলিয়ন এরকমান্ডার অলক ভট্টাচার্য, ডেপুটি কমান্ডার বনোজ বিপ্লব দাস, সাব্রুম এর এস ডিপি ও নিত্যানন্দ সরকার,
ত্রিপুরা আরক্ষ দপ্তরের ত্রিপুরা স্টেট রাইফেলস এর কালচারাল টীম। সুন্দর মনোমুগ্ধকর ব্যান্ড শো প্রদর্শন করে। সাব্রুম স্হল বন্দর সম্মুখে এধরনের অনুষ্ঠান এ প্রথম হলো।মৈত্রী সেতুতে নিদিষ্ট করা থাকলেও শেষ মুহুর্তে সরকারি অনুমোদন দেওয়া হয়নি। অনুষ্ঠানে এসপি সাউথ, টিএসআর কমান্ডার ও বিধায়ক মাইলাফ্রু মগ সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে আগত অতিথিরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এই দিনটি অত্যন্ত আনন্দের দিন। ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়। এরপর ১৯৭২ সালের ২১ জানুয়ারি তা পূর্ণ রাজ্যের মর্য্যাদা পায়।









Leave a Comment