শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার: আজ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জোলাই বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই ছাড়াও উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত,দক্ষিণ জেলা কমিটির সদস্য শম্ভু মালিক, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য পাহাড় ও সমতল—উভয় অঞ্চলে সমানভাবে শিক্ষার আলো পৌঁছে দেওয়া।
শিক্ষাক্ষেত্রে কোনও বৈষম্য না রেখে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকার বদ্ধপরিকর।
প্রায় ৮কোটি টাকা ব্যয় নির্মিত হতে চলা এই নতুন দ্বিতল ভবন সম্পূর্ণ হলে ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক শ্রেণীকক্ষ, উন্নত পাঠদানের পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, বিগত বাম শাসনামলে বহু বিদ্যালয়ে পরিকাঠামোর অভাব ছিল।
পর্যাপ্ত শ্রেণীকক্ষ, সুপেয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার ঘাটতি ছিল চোখে পড়ার মতো। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে পাহাড়ের গ্রাম থেকে গ্রামান্তরে উন্নয়নের ধারা জোরদার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষা, সড়ক, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়। এলাকাবাসীর মধ্যে নতুন ভবন নির্মাণকে ঘিরে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেল









Leave a Comment