আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা মঞ্জুর হয়েছে। এই সহায়তা মঞ্জুর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
সামাজিক মাধ্যমে এক বার্তায় সাংসদ বিপ্লব কুমার দেব জানান, সোহম পালের উন্নত চিকিৎসার বিষয়টি নজরে আসার পর তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদনটি দ্রুত প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই সেই আবেদন অনুমোদন করে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা মঞ্জুর করা হয়েছে।
সাংসদ জানান, এর আগেও ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মানুষের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। তাঁর দাবি, এ ধরনের আবেদনগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তা মঞ্জুর করেছেন।
সোহম পালের চিকিৎসায় প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। একই সঙ্গে দ্রুত সহায়তা মঞ্জুর হওয়ায় সোহমের পরিবারও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Comment