নবারুন চক্রবর্তী সাব্রুম ১৮জানুয়ারি রবিবার:-সাব্রুমে আজ হিন্দু সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় সাব্রুম মেলার মাঠে রবিবার সকাল ১১ ঘটিকা থেকে শুরু হয় এই সন্মেলন।
এই সন্মেলন মূলত বিষয় বস্তুু ছিলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সনাতন ধর্মের জনগণ ও সাধু-বৈষ্ণবেরা যেভাবে অত্যাচারিত হয়েছে, যেভাবে বাড়ি ঘর মন্দির ভেঙে পুড়িয়ে লুটপাট করছে। পাশাপাশি জমি বাড়ি দখল করে নিয়েছে, সনাতনীদের পিটিয়ে কুপিয়ে, আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে সনাতনী নারীদের অপহরণ ধর্ষন করা হয়েছে ও পৃথিবীর বেশ কিছু দেশে প্রতিবাদ জানান এখন বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমন আরো শানিত হয়েছে। সমস্ত কারণে আজকের এই ধর্ম সম্মেলনে আওয়াজ তোলা হয়েছে জাগো হিন্দু জাগো।
ইসকনের প্রভুসহ অন্যান্য বৈষ্ণবপ্রাণ ভক্তরা বেশ কয়েকজন এই ধর্ম সম্মেলনে যোগ দিয়েছে। সনাতনীরা দল-মত-সম্প্রদায় নির্বিশেষে সকলের মধ্যে এই ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
পরিশেষে একটি ধর্মীয় প্রবচনের আলোচনা সভায় যোগ দেন সকলে। এই শোভাযাত্রা ও আলোচনা সভায় কয়েকজন বিদেশী সনাতনী সাধুও উপস্থিত ছিলেন। সাব্রুমের এর বিভিন্ন অংশের সনাতনীরা নিজ নিজ আশ্রম ও প্রতিষ্ঠানের সদস্য সহ সকলকে নিয়ে নির্দিষ্ট সন্মেলনে আলোচনা সভায় অংশ গ্রহন করেন ।
এ উপলক্ষে বিশ্ব শান্তি যজ্ঞ করা হয়।মুল অনুষ্ঠান শুরু হয় ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে।বন্দেমাতরম রাষ্টীয় সংগীত মাধ্যমে সনাতনী হিন্দু সম্মেলন এর আলোচনা শুরু হয়। ভাষন স্বাগত ভাষন দেন সনাতনী হিন্দু সংগঠনের সম্পাদক প্রনব দাস। বক্তব্য রাখেন আন্তর্জাতিক বুদ্ধিস্ট সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর ভ্যান ধর্মাপ্রিয়া।সাংস্কৃতিক অনুষ্ঠান ও করা হয়।বিশিষ্ট ব্যাক্তি দের মধ্যে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শংকর রায়, ডাক্তার দেবজ্যোতি মজুমদার। আজকের সনাতনী হিন্দু সম্মেলনে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে অনুগামীরা মিছিল করে মেলার মাঠে আসে।
সবমিলে এই হিন্দু সনাতন ধর্ম সম্মেলন সফল হয়েছে বলে সাব্রুমের ধর্মপ্রাণ জনগণ জানান।









Leave a Comment