---Advertisement---

শান্তির বাজার মাই ছোটা স্কুলে যথাযথ মর্যাদার সহিত প্রজাতন্ত্র দিবস উদযাপন!

By Suman Debnath

January 29, 2026 3:55 AM

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৬জানুয়ারি ২০২৬,সোমবার: শান্তির বাজার শহরে অবস্থিত মাই ছোটা স্কুল সর্বদা লেখাপড়ায় অনেকটা এগিয়েছে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্নপ্রকারের সামাজিক কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ অবদান রয়েছে মাই ছোটা স্কুলের। সোমবার বিদ্যালয়ের প্রিন্সিপল রাজীব করের উদ্দ্যোগে যথাযথ মর্যাদারসহিত ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উৎযাপন করা হয়।

বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। অনুষ্ঠানে পুরপরিষদের চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, বিদ্যালয়ের প্রিন্সিপল রাজীব কর সহ অন্যান্যরা।

জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যায়ের ক্ষুদে ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তির বাজার মাই ছোটা স্কুলে আয়োজিত আজকের অনুষ্ঠানকে কেন্দ্রকরে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

আরও পড়ুন:  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়, আহত চালকসহ কয়েকজন!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment