---Advertisement---

পানীয় জলের দাবিতে মনুবাজার  শ্রীনগর সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় কালাঢেপা এডিসি ভিলেজের জনগণ।

By Suman Debnath

January 20, 2026 1:20 PM

পানীয় জলের দাবিতে মনুবাজার  শ্রীনগর সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় কালাঢেপা এডিসি ভিলেজের জনগণ।

---Advertisement---

সাব্রুম,নবারুনচক্রবর্তী,২০জানুয়ারী,মঙ্গলবার:-এলাকাবাসীর জানায়, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন।

এলাকাবাসীরা। জঙ্গল থেকে বা অনেক দূরের ঝরনার জল সংগ্রহ করে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে। বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধে নামেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মনুবাজার থানার পুলিশবাহিনী।

এলাকাবাসীরা জানান, তাঁরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না এবার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। জল  এটি এক গ্রামের বেঁচে থাকার প্রশ্ন, এমনই মন্তব্য উঠে আসে বিক্ষুব্ধ জনতার কণ্ঠে।

এলাকার জনগণের কাছে সঠিকভাবে জল সরবরাহ করার কোনো ব্যবস্থা নেই, ফলে চরম দুর্ভোগে দিন কাটে ওই এলাকার বাসিন্দাদের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment