---Advertisement---

তেলিয়ামুড়ার পুরনো হাসপাতাল চত্বরেই গড়ে উঠছে আধুনিক ডাকবাংলো ও ট্রমা কেয়ার সেন্টার!

By Suman Debnath

December 8, 2025 2:09 PM

---Advertisement---

ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ৮ই ডিসেম্বর: তেলিয়ামুড়া শহরের পুরনো হাসপাতাল চত্বরকে আধুনিক ডাকবাংলো ও ট্রমা কেয়ার সেন্টারে রূপান্তরের লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের স্থান পরিদর্শনে আজ উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য আধিকারিকরা। তাঁদের সঙ্গে পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভার মাননীয়া বিধায়িকা কল্যাণী সাহা রায়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট আধিকারিকরা প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা, পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনা এবং এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আধুনিক ট্রমা কেয়ার সেন্টার গড়ে উঠলে দুর্ঘটনা ও জরুরি চিকিৎসা পরিষেবায় তেলিয়ামুড়াবাসী বিশেষভাবে উপকৃত হবে বলে অভিমত দেন প্রশাসনিক আধিকারিকরা।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সদিচ্ছা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের প্রতি অঙ্গীকারের ফলেই এই আধুনিক ডাকবাংলো ও ট্রমা কেয়ার সেন্টার তৈরির প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে তেলিয়ামুড়া সহ আশপাশের এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।”
এই প্রকল্প বাস্তবায়িত হলে তেলিয়ামুড়ায় স্বাস্থ্য পরিষেবা আরও একধাপ উন্নত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:  রাজিবনগর জন জনকল্যাণ ক্লাবের -এর উদ্যোগে একটি রক্তদান শিবির!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment