আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

নয় বছরের শিশু কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক!

By Suman Debnath

Published on: April 2, 2026

Follow Us

---Advertisement---

কৈলাসহর, ২ এপ্রিল: নয় বছরের এক শিশু কন্যাকে বাড়ি থেকে পাশের জঙ্গলে তোলে নিয়ে গিয়ে ধর্ষন করার সময় গ্রামবাসীরা ৩০ বছরের এক যুবককে আটক করে পুলিশের হাতে তোলে দেয়।  সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের ডলুছড়া এলাকায়।

উল্লেখ্য, কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের ডলুছড়া এলাকার নয় বছরের এক শিশু কন্যাকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় একই এলাকার বুছুদ আলী নামে এক ৩০ বছরের ব্যক্তি। তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ওই শিশুটি চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে হাতেনাতে ধরে ফেলে বুছুদ আলী নামে ওই যুবককে।

ঘটনার সময় শিশুর মা, বাবা কেউ বাড়িতে ছিলেন না। শিশুর মা এবং বাবা দুইজনই ইট ভাট্রার শ্রমিক। প্রতিদিন সকালে তার মা এবং বাবা কাজের জন্য ইট ভাট্রায় চলে যান এবং সন্ধ্যায় বাড়ি ফেরেন। প্রতিদিনের ন্যায় আজও শিশুটির মা এবং বাবা ইট ভাট্রায় সকালে চলে যাবার পর বুছুদ আলী  বাড়িতে এসে জোর করে শিশুটিকে তোলে নিয়ে যায় বলে অভিযোগ।

অন্যদিকে গ্রামবাসীরা বুছুদ আলীকে আটক করে শিশুটির মা এবং বাবাকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে মা এবং বাবা আসার পর কৈলাসহর মহিলা থানায় খবর দেয়। খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুছুদ আলীকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নয় বছরের কন্যার মা লিখিত অভিযোগ ওসি-এর নিকট জমা দেওয়ার সময় ওসি স্বর্না দেববর্মা জানান যে, পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা নেবে। কিন্তু নয় বছরের কন্যার মা তাতে রাজি ছিলেন না। পরবর্তী সময়ে নয় বছরের কন্যার মা সংবাদ মাধ্যমের দারস্থ হলে ওসি স্বর্না দেববর্মা নয় বছরের কন্যার এবং মায়ের জবানবন্দী নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করিয়ে আদালতে প্রেরণ করে।

সবকিছু মিলে দিনমজুর পরিবারের নয় বছরের কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি উঠেছে।

Suman Debnath

Journalist

Leave a Comment