---Advertisement---

ডুকলিতে বেহাল রাস্তার প্রতিবাদে অটোচালক!

By Suman Debnath

June 22, 2026 5:57 PM

ডুকলিতে বেহাল রাস্তার প্রতিবাদে অটোচালক

---Advertisement---

নিজস্ব প্রতিনিধি ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। অবশেষে চরম দুর্ভোগের হাত থেকে বাঁচতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সোমবার সকাল থেকেই রাস্তা অবরোধে সামিল হলেন ক্ষুব্ধ অটোচালকরা। ঘটনা ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট সড়ক, যার ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।

অন্দোলনকারী অটোচালকদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে শুরু করে বাইপাস মহেশখলা পর্যন্ত দীর্ঘ সড়কের একাধিক স্থানে পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে জল জমে মরণফাঁদে পরিণত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাত্রী পরিবহন করতে গিয়ে অটো চালকদের কালো ঘাম ছুটে যাচ্ছে। প্রায়দিনই অটোর পার্টস ভেঙে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চালকদের। শুধু তাই নয়, এই ভগ্নদশার কারণে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেন অটো চালকরা।

আরও পড়ুন:  সুস্থ কিডনি দাতার খোঁজে বিশ্বজিৎ বাঁচাতে দরকার ২৫-৩০ লক্ষ টাকা, অসহায় বাবা-মায়ের মানবিক আবেদন

ক্ষোভ উগরে দিয়ে চালকরা জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন নিয়ম করে ২০০-রও বেশি ভারী যানবাহন চলাচল করে। ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের বড় বড় গাড়ি চলাচলের কারণেই রাস্তার অবস্থা দিন দিন আরও কঙ্কালসার হয়ে পড়ছে। অথচ পূর্ত দপ্তরের এ নিয়ে কোনো হেলদোল নেই।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এই আকস্মিক অবরোধের জেরে রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে বহু যানবাহন। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত অটোচালকদের স্পষ্ট হুঁশিয়ারি, পূর্ত দপ্তরের (PWD) উচ্চপদস্থ কর্মকর্তারা যতক্ষণ না ঘটনাস্থলে এসে রাস্তা মেরামতের বিষয়ে সুনির্দিষ্ট ও লিখিত আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ এই আন্দোলন ও পথ অবরোধ জারি থাকবে। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ তোলার কোনো লক্ষণ দেখা যায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:  আন্তর্জাতিক স্তরে সম্মানিত হতে চলেছেন বিধায়িকা কল্যাণী সাহা রায়!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment