---Advertisement---

লোয়াইরপোয়ায় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

By Suman Debnath

July 18, 2026 11:45 PM

লোয়াইরপোয়ায় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

---Advertisement---


মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই :
গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন আরও কার্যকর করতে লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ড কার্যালয়ে শনিবার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও আঞ্চলিক পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে উন্নয়নমূলক পর্যালোচনা ও মতবিনিময় সভা করেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

সভায় গ্রামীণ এলাকার চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, সরকারি পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তৃণমূল স্তরের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রাম পঞ্চায়েতের সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, ওয়ার্ড সদস্য ও প্রশাসনের আধিকারিকরা নিজ নিজ এলাকার সমস্যা, উন্নয়নের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও উন্নয়নের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রকল্প শেষ করার পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন:  পরিশ্রমের লাউ খেতে দুর্বৃত্তদের হানা, ঘটনায় ক্ষোভ তীব্র!

তিনি আরও বলেন, উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। পানীয় জল, রাস্তা, সেতু, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আবাসন এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়। অসমাপ্ত প্রকল্প দ্রুত সম্পন্ন করা এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের বিডিও, শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী, জেলা পরিষদ সদস্য স্বপন দাস, লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সজল কুর্মী, শ্রীভূমি জেলা বিজেপির সহ-সভাপতি হৃষীকেশ নন্দী, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সভাপতি, সদস্য, ওয়ার্ড সদস্য এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সভা শেষে জনপ্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করে তাঁদের উত্থাপিত দাবি ও সমস্যাগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী।

আরও পড়ুন:  উন্নয়নের আশায় নিরাশ জোলাইবাড়ী: সাহাপাথর এলাকায় আজও অবহেলিত জনজীবন

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment