---Advertisement---

শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়

By Suman Debnath

July 20, 2026 3:30 PM

শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়

---Advertisement---


বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই :
সমবায় ব্যবস্থার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পরিকাঠামো এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সমিতির পদাধিকারী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন। সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ উপলক্ষে মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার সমবায় ব্যবস্থাকে আরও গতিশীল, স্বনির্ভর ও জনমুখী করে তুলতে নিরলসভাবে কাজ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে সমবায় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক, স্বচ্ছ এবং জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  আর আই ডি এফ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন উদ্যোগ শান্তির বাজার পূর্ত দপ্তরের! রাস্তা পেয়ে খুশি সাধারণ মানুষ!

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের সভাপতি বিনয় ভূষণ শর্মা, সহ-সভাপতি বাসুদেব শর্মা, বিধায়ক কিশোর নাথ, অমিয়কান্তি দাস এবং বিজেপি জেলা সভাপতি রূপম সাহা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment