আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

ডুম্বুরে পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগ, মাতাবাড়ি সার্কিট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন!

By Suman Debnath

Published on: January 25, 2026

Follow Us

---Advertisement---

উদয়পুর, ২৫ জানুয়ারি: রাজ্যের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আধুনিক করে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ ডুম্বুরের নারিকেল কুঞ্জ প্রাঙ্গণে “মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট” প্রকল্পের আওতায় একাধিক উন্নয়নমূলক পর্যটন পরিকাঠামোর শিলান্যাস করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া। এছাড়াও রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অন্যান্য বিশিষ্ট অতিথি এবং প্রশাসনিক আধিকারিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া এবং ডুম্বুর—এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণ করা হবে। প্রকল্পের আওতায় অত্যাধুনিক লগ হাট নির্মাণ, মাল্টিপারপাস কার পার্কিং ব্যবস্থা, আধুনিক ক্যাফেটেরিয়া এবং পর্যটকবান্ধব অন্যান্য পরিকাঠামো গড়ে তোলা হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, এই উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে আরও মজবুত করবে। সরকারের এই পদক্ষেপকে রাজ্যের পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Suman Debnath

Journalist

Leave a Comment