আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

জিরানিয়ায় গণ কনভেনশনে ধর্মঘট সফল করার ডাক শ্রমিক–কৃষক নেতৃত্বের!

By Suman Debnath

Published on: January 25, 2026

Follow Us

---Advertisement---

জিরানিয়া, ২৫ জানুয়ারি: শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী বলে দাবি করা চারটি শ্রম কোড বাতিলসহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত দেশব্যাপী ধর্মঘট সফল করার লক্ষ্যে জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনটি অনুষ্ঠিত হয় সিআইটিইউ রাজ্য দপ্তরে।

এই গণ কনভেনশনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ, সংযুক্ত কিষান মোর্চা এবং বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে খর্ব হবে এবং কর্মসংস্থানের নিরাপত্তা ও মজুরি কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

বক্তৃতায় আরও অভিযোগ করা হয়, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের উপর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির ফলে আর্থিক ও সামাজিক চাপ ক্রমশ বেড়ে চলেছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি।

কনভেনশনে রাধা চরণ দেববর্মা সহ একাধিক শ্রমিক ও কৃষক সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁরা ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য গ্রাম ও শহর স্তরে ব্যাপক প্রচার ও সংগঠনের উপর জোর দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলিতে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা, গণসংযোগ কর্মসূচি ও প্রচার অভিযানের মাধ্যমে ধর্মঘটের পক্ষে জনসমর্থন আরও জোরদার করা হবে।

Suman Debnath

Journalist

Leave a Comment