আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন!

By Suman Debnath

Published on: March 7, 2026

Follow Us

---Advertisement---

আগরতলা, ৭ মার্চঃ সাংসদ রাজীব ভট্টাচার্য শনিবার তাঁর সংসদীয় এলাকা উন্নয়ন তহবিল (এমপি-ল্যাডস) থেকে আগরতলার রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি আর.ও. ভিত্তিক বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান ও উদ্বোধন করেন।

বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টাউন প্রতাপগড় এলাকার এই বিদ্যালয়ে টি.এন.জি.সি.এল-এর সহযোগিতায় জল পরিশোধন প্রকল্পটি স্থাপন করা হয়েছে। এর ফলে বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পাবে বলে জানান সাংসদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো নিরাপদ পানীয় জল। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত হবে, যা তাদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় কর্পোরেটর সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Suman Debnath

Journalist

Leave a Comment