শান্তিরবাজার, বাহাদুর ত্রিপুরা, ১২ই জানুয়ারী ২০২৬ সোমবার: শান্তিরবাজার মহকুমায় ৮ নং জাতীয় সড়কে আবারও একটি পথ দুর্ঘটনা ঘটল। সোমবার ভোররাতে বীরচন্দ্র মনু লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি ছয় চাকার মালবাহী ট্রাক (নম্বর: WB 89 C 1197) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিলোনিয়ার একটি শপিং কমপ্লেক্সের বিভিন্ন সামগ্রী বোঝাই করে ট্রাকটি আগরতলা থেকে আসছিল। প্রাথমিক অনুমান, চালকের অসাবধানতার কারণে ভোরবেলা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সোজা জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মনু মন পাথর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী এবং শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অন্যদিকে, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আহত চালক দের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত চালক বিনয় বিশ্বাস (৩০), ঠিকানা- কলকাতা, নদীয়া)পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। চালকের শারীরিক অবস্থা, গাড়ির যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।









Leave a Comment