আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

তিনদিন ধরে নিখোঁজ গৃহবধূ থানায় নিখোঁজ ডায়েরী করার পরেও গৃহবধূ উদ্ধার না হওয়ায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ গৃহবধূর ভাই।

By Bahadur Tripura

Published on: February 4, 2026

Follow Us

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,৪ই ফেব্রুয়ারি২০২৬,বুধবার : তিনদিন ধরে নিখোঁজ গৃহবধূ থানায় নিখোঁজ ডায়েরী করার পরেও গৃহবধূ উদ্ধার না হওয়ায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ গৃহবধূর ভাই। নিখোঁজ গৃহবধূর নাম মনমালা ত্রিপুরা। ঘটনা ১ ফেব্রুয়ারী সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন পোয়াংবাড়ি ব্লকের নাথুরাম পাড়ায়। জানা যায়, ৭ বছর আগে ঋষ্যমুখ ব্লকের কৈলাশনগর এডিসি ভিলেজের মনমালা ত্রিপুরার সাথে নাথুরাম পাড়ার গোপেশ ত্রিপুরার সাথে বিয়ে হয়। গোপেশ এবং মনমালা ত্রিপুরা সংসার ভালোই চলছিল।

তাদের সাড়ে ৫ বছরে একটি মেয়ে এবং আড়াই বছরের একটি ছেলে রয়েছে। গত ১ ফেব্রুয়ারী মনমালা ত্রিপুরা বাড়ি থেকে মেয়ের জন্য জুতা কিনে আনতে শ্রীনগর বাজার যায়। সারাদিন কেটে গেলেও গৃহবধূ বাড়িতে ফিরে না আসায় স্বামী গোপেশ ত্রিপুরা মনমালা ত্রিপুরার ভাইকে ফোনে ঘটনা জানায়।

২ ফেব্রুয়ারী মনমালার ভাইরা নিখোঁজ বোনের বাড়িতে গিয়ে কোন খবর না পেয়ে শ্রীনগর ফাঁড়ি থানায় নিখোঁজ ডায়েরী করে। তিন দিন কেটে যাওয়ার পর গৃহবধূর ভাইয়েরা এলাকার তিপ্রা মথার ঋষ্যমুখ বিধানসভার সিনিয়র লিডার পবিত্র ত্রিপুরা কে ঘটনা জানায়। বুধবার পবিত্র ত্রিপুরা, তিপ্রামথা দলের ঋষ্যমুখ ব্লক সভাপতি চন্দ্র শেখর ত্রিপুরা, কার্যকরি সদস্য দিনেশ ত্রিপুরা এবং নিখোঁজ গৃহবধুর ভাইদের সাথে নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে নিখোঁজ গৃহবধূ কে খুঁজে বের করে দিতে লিখিত আবেদন জানায়।

নিখোঁজ গৃহবধূর ভাই বরুন ত্রিপুরা তাদের ভগ্নিপতির দিকে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের বলেন, গোপেশ ত্রিপুরা তার বোন নিখোঁজ হওয়ার পর কোন রকমের খোঁজ খবর করছে না। উল্টো তার বোনের নামে নানা কুৎসা রটিয়ে যাচ্ছে। তিনি জেলা এসপি এবং সাংবাদিকদের কাছে নিখোঁজ বোন কে খুঁজে পেতে সাহায্যের আবেদন জানিয়েছেন।

Bahadur Tripura

Journalist

Leave a Comment