---Advertisement---

খার্চি উৎসবে যাত্রীদের জন্য সুখবর, আগরতলা-ধর্মনগর বিশেষ ট্রেন, ২২ থেকে ২৮ জুলাই চলবে প্রতিদিন!

By Suman Debnath

July 20, 2026 9:48 AM

---Advertisement---

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে আগরতলা ও ধর্মনগরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে।

রেলওয়ের সূচি অনুযায়ী, ট্রেন নম্বর ০৫৬৪০ প্রতিদিন ভোর ৫টা ১০ মিনিটে আগরতলা স্টেশন থেকে ছেড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে ধর্মনগরে পৌঁছাবে। অন্যদিকে ট্রেন নম্বর ০৫৬৩৯ ধর্মনগর থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে দুপুর ১টা ২০ মিনিটে আগরতলায় পৌঁছাবে।

বিশেষ ট্রেনটি যাতায়াতের পথে যোগেন্দ্রনগর, জিরানিয়া, তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামী, আমবাসা, জওহরনগর, এস. কে. পাড়া, মনু, নালকাটা, কুমারঘাট, পেঁচারথল এবং পানিসাগর স্টেশনে নির্ধারিত বিরতি নেবে।

রেল কর্তৃপক্ষের আশা, খার্চি উৎসব উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে এই বিশেষ ট্রেন পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মনগর ও উত্তর ত্রিপুরার দিকে যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

আরও পড়ুন:  গ্রামীণ উন্নয়নে তৃণমূলকে অগ্রাধিকার, পাথারকান্দিতে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

এদিকে, রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং ভারতীয় রেল মন্ত্রক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, উৎসবের সময় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এই বিশেষ ট্রেন পরিষেবা অত্যন্ত সহায়ক হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment