---Advertisement---

কাছাড়ে ৫৯.২ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার, আটক ১

By Suman Debnath

July 18, 2026 11:15 AM

কাছাড়ে ৫৯.২ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার, আটক ১

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৮ জুলাই : কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ৫৯.২ লক্ষ টাকা মূল্যের বিদেশি উৎসের জাল সিগারেট উদ্ধার করেছে আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান চালায় আসাম রাইফেলস। একাধিক স্থানে তল্লাশি চালানোর পর তারাপুর হয়ে অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পাশাপাশি সিগারেটবোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় এবং একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

আসাম রাইফেলস জানিয়েছে, অবৈধ পণ্য পাচার ও জাল পণ্যের চক্র ভেঙে দিতে ডিআরআই-এর সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের দাবি, এই উদ্ধার অভিযান অঞ্চলে পণ্য পাচার দমনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

আরও পড়ুন:  সাব্রুমে অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্প বিপর্য মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment