আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

শান্তিরবাজারে অগ্নি ও ভূমিকম্প মক ড্রিল নিয়ে সাংবাদিক সম্মেলন!

By Bahadur Tripura

Published on: January 21, 2026

Follow Us

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২১জানুয়ারি ২০২৬,বুধবার: দক্ষিণ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে আগামীকাল দক্ষিন জেলার জেলা সদর, ৩টি মহকুমা ও ৮ টি ব্লক অফিসে আগুন ও ভূমিকম্পের মত দুর্যোগের সময়ে জেলার মানুষকে সচেতন করতে আগামীকাল দুপুর ১২টায় বিকট সাইরেন বাজানো হবে বলে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক কাকলি সাহা।

দুর্যোগের মহড়ার এই সাইরেন শুনে জনগনকে আতংকিত না হওয়ারও পরামর্শ দেন তিনি এবং আরোও জানান আগুন ও ভূমিকম্পের সচেতনতা মানে হলো বিপদ এলে আতঙ্কিত না হয়ে নিরাপদ থাকার কৌশল জানা, যেমন—ভূমিকম্পে ‘ঝুঁকে পড়ুন, ঢেকে রাখুন, ধরে থাকুন’ নীতি অনুসরণ করা এবং আগুন লাগলে দ্রুত বের হয়ে নিরাপদ খোলা জায়গায় যাওয়া, পাশাপাশি জরুরি কিট তৈরি রাখা ও গ্যাস-বিদ্যুতের সংযোগ বন্ধ করার পদ্ধতি জানা জরুরি। সচেতনতা বাড়াতে হবে ভবন নির্মাণে, জরুরি পরিকল্পনা ও মহড়ার মাধ্যমে এবং বিপদ এলে কীভাবে আচরণ করতে হবে তা জেনে, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়।

Bahadur Tripura

Journalist

Leave a Comment