আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ দম্পতির পরিবার। বিলোনিয়া থানাধীন জিরতলি সেম্ভু দাসের বাড়িতে এই ঘটনা।

By Bahadur Tripura

Published on: January 20, 2026

Follow Us

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২০জানুয়ারি,২০২৬,মঙ্গলবার: ঘটনা বিলোনিয়া মহকুমাধীন জিরতলি এলাকায়। এলাকার বয়স্ক নাগরিক শ্যাম্ভু দাস বাড়িতে একাই ছিলেন। স্ত্রী গিয়েছিলেন পার্শ্ববর্তী এক বাড়িতে নিমন্ত্রণ খেতে। হঠাৎ সেম্ভু দাস দেখতে পান তাদের রান্নাঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। উনার চিৎকারে ছুটে এসে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা কিন্তু ততক্ষণে তাদের পুরো রান্না ঘরটি পড়ে ছাই হয়ে যায়। এলাকার নাগরিকরা জানিয়েছেন রান্নাঘরে লাকড়ির চুলা থেকে আগুন লাগার সূত্রপাত। তাছাড়া রান্নাঘরের পাশে ছিল লাকড়ির স্টেক। রান্নাঘর সহ পুর লাকড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। বৃদ্ধের স্ত্রী বাড়ি ফিরে কান্নায় ভেঙ্গে পড়ে।

Bahadur Tripura

Journalist

Leave a Comment