---Advertisement---

খোয়াই বি.আর.সি. হলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদ্‌যাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা!

By Suman Debnath

July 7, 2026 9:26 AM

খোয়াই বি.আর.সি. হলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদ্‌যাপন

---Advertisement---

যশপাল সিং, ত্রিপুরা: প্রখর জাতীয়তাবাদী চিন্তাবিদ ও স্বাধীন ভারতের প্রথম শিল্প ও বাণিজ্য মন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী আজ খোয়াই জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো। এই বিশেষ দিনটি উপলক্ষে খোয়াই জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর, খোয়াই পৌর পরিষদ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খোয়াই বি.আর.সি. হলে এক গৌরবময় আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আনুষ্ঠানিক সূচনার পূর্বে শহরজুড়ে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় উপস্থিত আপামর সংস্কৃতি ও রাজনীতিপ্রেমী মানুষজন অংশ নেন। এর পাশাপাশি, আজ খোয়াই মণ্ডল কার্যালয় এবং জেলা কার্যালয়ে সমবেতভাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির পবিত্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশপ্রেমের কথা স্মরণ করে বলেন, ভারত মাতার এই বীর সন্তানের চিন্তা, চেতনা, দর্শন ও আদর্শ আমাদের দেশ ও জাতি গঠনের প্রধান পথপ্রদর্শক হয়ে থাকবে। তাঁর বলিষ্ঠ জাতীয়তাবাদ, নিঃস্বার্থ আত্মত্যাগ ও একনিষ্ঠ দেশসেবার আদর্শ প্রতিটি নাগরিককে আজীবন প্রেরণা জুগিয়ে যাবে। এই মহামানবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুন:  তেলিয়ামুড়া শহরে অদ্ভুত চুরির ঘটনায় চাঞ্চল্য! আটক নেশাসক্ত এক যুবক!

আজকের এই তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, সমীর দাস, (এসসি সাব-কমিটি, খোয়াই আরডি ব্লক), দেবাশীষ নাথশর্ম্মা (চেয়ারপার্সন, খোয়াই পুর পরিষদ), অনুকূল দাস (সভাপতি, স্টেন্ডিং কমিটি, খোয়াই জিলা পরিষদ), অভিজিৎ সূত্রধর (বিশিষ্ট সমাজসেবী), দিলীপ কুমার দেববর্মা (যুগ্ম-সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তর), নীলমণি দেববর্মা (জেলা শিক্ষা আধিকারিক), ড. বাবু রঞ্জন স্বামী (অ্যাসোসিয়েট প্রফেসর, দশরথ দেব মেমোরিয়াল কলেজ) সহ অন্যান্য বহু গুণীজন। সমগ্র খোয়াই শহরজুড়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ১২৫ তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আজ সাধারণ মানুষের মধ্যে এক ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment