আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

দক্ষিণ জেলা এগ্রিকালচার অফিসে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মিনি পাওয়ার টিলা ও স্প্রে মেশিন বিতরণ !

By Bahadur Tripura

Published on: January 17, 2026

Follow Us

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,১৭জানুয়ারি,২০২৬, শনিবার: দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতায় বিলোনিয়া এগ্রিকালচার অফিসে বি. সি. নগর আর.ডি ব্লকে কৃষকদের মধ্যে ৪০টি মিনি পাওয়ার টিলার ও স্প্রে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত হাত ধরে মেশিন বিতরণ করা হয়।এর পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয়া পুতুল পাল মহোদয়া, সহ অন্যান্য অতিথি বৃন্দ।

দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বলেন সংবাদ মাধ্যমে এই উদ্যোগের মাধ্যমে কৃষি কাজকে আরও আধুনিক, সহজ ও উৎপাদনশীল করে তোলার পাশাপাশি কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরোও বলেন মিনি পাওয়ার টিলার হলো ছোট ও মাঝারি কৃষকদের জন্য একটি সাশ্রয়ী ও বহুমুখী কৃষি যন্ত্র, যা কম জ্বালানিতে অধিক কাজ করে, যেমন – ধান ও সবজি চাষের জন্য মাটি তৈরি, আগাছা পরিষ্কার ও সেচ দেওয়া। এর বক্তব্য বা মূল বিষয় হলো, এটি বড় পাওয়ার টিলার যেখানে পৌঁছাতে পারে না, সেখানেও সহজে কাজ করতে পারে এবং এটি একটি ছোট পরিবারের জন্য উপার্জনের বড় উৎস হতে পারে। এটি ছোট জমি, নার্সারি বা বাগানে চাষের কাজকে সহজ করে, সময় ও শ্রম বাঁচায় এবং এর কার্যকারিতা অনেক বেশি

Bahadur Tripura

Journalist

Leave a Comment