আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিজ গাড়িতে হাসপাতালে পৌঁছে দিলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ!

By Suman Debnath

Published on: January 31, 2026

Follow Us

---Advertisement---

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। শনিবার সন্ধ্যায় কাঁঠালিয়া শিশু উৎসবে যোগ দিতে যাওয়ার পথে তিনি লক্ষ্য করেন, বনকুমারী এলাকায় এক ব্যক্তি স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দেরি না করে নিজের গাড়িতেই আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং দ্রুত কাঁঠালিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।


স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে বিধায়ক নিজে উপস্থিত থেকে আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আহত ব্যক্তির অবস্থা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য মেলাঘর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সাড়া পড়ে। সাধারণ মানুষ মনে করছেন, একজন জনপ্রতিনিধির এ ধরনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং অন্যদেরও মানবতার পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে। স্থানীয় বাসিন্দারা জানান, বিধায়কের এই তৎপরতা না থাকলে আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হত না। তাঁর এই মহৎ উদ্যোগকে এলাকাবাসী আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো—জনপ্রতিনিধির আসল পরিচয় শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়

Suman Debnath

Journalist

Leave a Comment