শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা, ২০জানুয়ারি ২০২৬,মঙ্গলবার: শান্তির বাজার মহকুমায় প্লাস্টিক বর্জ্য দিয়ে গবিন বাড়ি থেকে অনুরামপাড়া পর্যন্ত তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা আটটি পাড়ার জনজাতি অংশের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে।দক্ষিণ জেলায় এই প্রথম শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্ব ত্রিপুরা জানিয়েছেন, রাজ্যের প্রত্যন্ত ও প্রান্তিক জনবসতিগুলিকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই এই যোজনার মূল উদ্দেশ্য।
এই প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ করার ফলে রাস্তার গুণমান অনেকটা উন্নত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। তিনি বলেন, “আমাদের এবং সরকারের লক্ষ্য সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থাকে দীর্ঘস্থায়ীভাবে উন্নত করা।”
এই পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস, ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য বিকাশ সেন, ইঞ্জিনিয়ার অমলেন্দু মজুমদার প্রমুখরা।
পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, “বিগত বামফ্রন্ট সরকারের সময় এই রাস্তাটির সংস্কারের জন্য এলাকার সাধারণ জনজাতি অংশের মানুষ বাম নেতা মন্ত্রীদের বহুবার অনুরোধ করলেও কোনো পাত্তা দেয়া হয়নি। ফলে মাটির রাস্তা দিয়ে প্যাঁক কাদা পেরিয়ে চলতে হয়েছে তাদের। অবশেষমে ২০২৩ নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এই রাস্তা নির্মাণে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।









Leave a Comment