---Advertisement---

BMS-র দুই গোষ্ঠীর সংঘর্ষ, কাকড়াবনে নিষিদ্ধ মেলাঘরের অটো!

By Suman Debnath

January 16, 2026 1:25 PM

---Advertisement---

মেলাঘর, সুমন দেবনাথ, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬: ক্ষুব্ধ মেলাঘরের অটো চালকরা দেখা করলেন সিপাহীজলা জেলা পরিবহন দপ্তরের মোটর ভেহিকেলস ইন্সপেক্টর সুব্রত দেববর্মার সঙ্গে। শুক্রবার অটো চালকরা এমভিআই-কে অফিসে না পেয়ে জাতীয় সড়কে তার সঙ্গে দেখা করে তাদের সমস্যা তুলে ধরেন।মোটর ভেহিকেলস ইন্সপেক্টর সুব্রত দেববর্মা তখন জাতীয় সড়কে ভেহিকেল চেকিং এ নিয়োজিত ছিলেন।মেলাঘরের অটো গাড়ি গুলিকে কাকরাবন বিএমএস শাখা সড়কে চলার নিষেধাজ্ঞা জারি করেছে। এমন অভিযোগ এমভিআই-র কাছে লিখিতভাবে জানিয়েছেন মেলাঘরের বিএমএস এবং অটো ড্রাইভাররা। তারা লিখিত ভাবে কাগজ তুলে দেন মোটর ভেহিকেলস ইন্সপেক্টরের কাছে।গোমতী জেলার কাকড়াবন বিএমএস শাখা চরম অনিয়ম অনৈতিক কার্যকলাপে ক্ষুব্দ মেলাঘর বিএমএস এবং অটো চালকরা।

মেলাঘরের সমস্ত অটো চালকরা নিয়মনীতি অবলম্বন এবং পারমিট সহকারে যখন মেলাঘর থেকে যাত্রী নিয়ে কাকড়াবনে যায়,যাদের পারমিট মেলাঘর টু কাকড়াবন ভায়া তৈবান্দাল,কিন্তু আসার ক্ষেত্রে কাকড়াবন বিএমএস শাখা তাদের কোন নাম্বার দেয় না, তারা নাকি এই সড়কে গাড়ি চলাচল করতে পারবে না,অথচ তাদের বৈধ পারমিট রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য মেলাঘর বিএমএস, কাকড়াবন বিএমএস,শাখা কে অবগত করালেও তারা মানতে নারাজ। কিছুদিন আগে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট মেলাঘর বিএমএস অনুরোধ জানায়,অবিলম্বে কাঁকড়াবন বিএমএস শাখার অনৈতিক কার্যকলাপ যাতে বন্ধ করা হয়। কয়েকদিন আগে মেলাঘর বিএমএস অফিসে পুরো ঘটনা তুলে ধরেন মেলা ঘরের বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার, মেলাঘর বিএমএস-র বাস ও জিপ গাড়ির সেক্রেটারি বাবুল মিয়া, এবং সিপাহীজলা ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের মেলাঘর সেক্রেটারি সুদীপ দাস,

আরও পড়ুন:  যথাযথ মর্যাদায় সাত চাঁদ সমষ্টি উন্নয়নের আধিকারিক কার্যালয়ে উদযাপিত হয় ৭৭ তম প্রজাতন্ত্র দিবস।।

সবকিছু মিলিয়ে কাকরাবন বিএমএস শাখার, এই অনৈতিক কার্যকলাপ বন্ধ হওয়ার জন্য। কিন্তু কোনভাবেই কাকরা বন শাঁখার অনৈতিক কাজকর্ম বন্ধ হচ্ছে না। তারা তাদের শাখায় ইলেকট্রিক অটু ভর্তি করাচ্ছে। অথচ আমাদের শাখার অটো চালকদের বৈধ পারমিট থাকার পরেও তাদেরকে ভর্তি করানো হচ্ছে না।সারা রাজ্যের মধ্যে একমাত্র ব্যতিক্রম কাকড়াবন শাখা। যারা ইলেকট্রিক অটু তাদের শাখায় ভর্তি করাচ্ছে অথচ আমাদের বৈধ পারমিট থাকা সিএনজি অটোগুলোকে তাদের শাখায় ভর্তি করাচ্ছে না। যার ফলে মেলাঘরের অটো চালকরা ভীষণভাবে তাদের পরিবার রুজি রোজগার নিয়ে সমস্যার মধ্যে পড়েছে। তাই তারা শুক্রবার দুপুরে সিপাহী জলা মটর ভেহিকেল ইনস্পেক্টর সুব্রত দেববর্মার সঙ্গে দেখা করে লিখিত ভাবে তাদের সমস্যাগুলো তার হাতে তুলে দেন।

আরও পড়ুন:  বছরের শুরুতে দেখা নেই সূর্য মামার, শীতে কাবু গোটা রাজ্য!

সুব্রত দেববর্মা তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে কথা বলবেন এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন। কাকরা বন শাখা যে কাজটা করছে সেটা সম্পূর্ণ নিয়ম নীতি বিরুদ্ধ কাজ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেলা ঘরের নেতৃত্ব বিপ্লব মজুমদার বলেন মোটর ভেহিকেলস ইন্সপেক্টর সুব্রত দেববর্মা, আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন বলেন।বিপ্লব মজুমদারের সঙ্গে ছিলেন নেতৃত্ব সুজিত দাস পীযূষ দাস টোটন সাহা। তারা আরো জানিয়েছেন কাকড়াবন শাখার সভাপতি প্রসেনজিৎ দেব এবং সম্পাদক নারায়ণ সাহা তাদের সঙ্গে এই অন্যায় মূলক কাজ করে চলেছেন। এই অন্যায়ের প্রতিবাদে তারা এমভিআই-র সঙ্গে দেখা করে কাগজ দিয়েছেন বলে জানিয়েছেন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment