---Advertisement---

আগরতলার পরিত্যক্ত পুকুর সংস্কারের কাজ তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ: মুখ্যমন্ত্রীর!

By Suman Debnath

August 4, 2026 12:39 AM

আগরতলার পরিত্যক্ত পুকুর সংস্কারের কাজ তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ: মুখ্যমন্ত্রীর!

---Advertisement---

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলোর সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সোমবার আগরতলার মধ্যপাড়া এলাকায় অবস্থিত সংঘের পুকুর এবং প্রভু বাড়ির পুকুর পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার এবং পূর্ত ও পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগরতলা শহরের বিভিন্ন পুরনো ও দীর্ঘদিন ধরে অবহেলিত পুকুরগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সংঘের পুকুর, প্রভু বাড়ির পুকুর, শিববাড়ির পুকুরসহ একাধিক জলাশয়ের সংস্কারকাজ চলছে।

আরও পড়ুন:  পাথারকান্দি কো-ডিস্ট্রিক্টে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক কৃষ্ণেন্দুর

তিনি বলেন, প্রভু বাড়ির পুকুরটি দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তির দখলে ছিল। প্রশাসনের উদ্যোগে পুকুরটি দখলমুক্ত করার পর বর্তমানে সেখানে সংস্কারকাজ শুরু হয়েছে। কাজের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্প শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, আগরতলা শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। তাঁর কথায়, ‘শহরের শতভাগ পরিবর্তন এখনও সম্ভব না হলেও প্রায় ৮৫ শতাংশ উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলোও পর্যায়ক্রমে শেষ করা হবে।’

এদিকে, বিরোধী দলগুলোর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস ও সিপিআই(এম) উন্নয়নের ইতিবাচক দিকগুলো দেখতে চায় না। তাদের মূল লক্ষ্য সমস্যার সৃষ্টি করা। অন্যদিকে, বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরও পড়ুন:  আলপনা আঁকা তেই বেঁচে আছে ঐতিহ্যের শিকড়—ব্রহ্মছড়া ও মহারানীপুরে আজও রয়ে গেছে পৌষ সংক্রান্তির রং!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment