---Advertisement---

তেলিয়ামুড়ায় জুয়ার চক্রে বড় হানা, নগদ টাকা ও তীর টিকিট উদ্ধার!

By Suman Debnath

February 10, 2026 3:29 AM

তেলিয়ামুড়ায় জুয়ার চক্রে বড় হানা, নগদ টাকা ও তীর টিকিট উদ্ধার!

---Advertisement---

গোপন সূত্রের ভিত্তিতে তেলিয়ামুড়া মহিলা থানার এসআই সম্পা দাস ও সুমিত্রা দেববর্মার নেতৃত্বে ধারাবাহিক জুয়া বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। প্রথম অভিযানে তেলিয়ামুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মহারাণীপুর এলাকার বাসিন্দা মনধীর রায়কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৩ বান্ডিল তীর টিকিট, জুয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন সামগ্রী, একটি মোবাইল ফোন এবং নগদ ৬,৪১০ টাকা উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে টি জি অ্যাক্টের ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি দুপুরে আরও একটি গোপন তথ্যের ভিত্তিতে ওল্ড টিআরটিসি চৌমুহনী এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে বাবুল পালকে (৪২), পিতা ভবতোষ পাল, গ্রেফতার করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ তীর টিকিট, জুয়া সংক্রান্ত সামগ্রী, একটি মোবাইল ফোন এবং নগদ ১,০১,০০০ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনাতেও টি জি অ্যাক্টের ১২ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, তেলিয়ামুড়া ও আশপাশের এলাকায় জুয়ার নেটওয়ার্ক ভাঙতেই এই ধারাবাহিক অভিযান জোরদার করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই গ্রেফতার হলেও জুয়ার মূল চক্র এখনও সক্রিয় রয়েছে। ফলে এই অভিযানে বড় অঙ্কের টাকা উদ্ধার হলেও, মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না হলে জুয়ার কারবার থামবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment