---Advertisement---

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মানবিক উদ্যোগ, রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ!

By Suman Debnath

February 7, 2026 2:46 PM

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মানবিক উদ্যোগ, রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ!

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার :
সমাজসেবার এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করল তেলিয়ামুড়া মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। শনিবার সংস্থার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়, যা রোগীদের মুখে হাসি ফোটাতে বিশেষ ভূমিকা রাখে।
এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ও রাজ্য বিধানসভার মূখ্যসচেতক কল্যাণী সাহা রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড-এর চেয়ারম্যান নিতীন কুমার সাহা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সুনাগরিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য, সমাজসেবী নন্দন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দিয়ে অতিথিরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা এবং এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
এই অনুষ্ঠানের ফলে হাসপাতাল প্রাঙ্গণে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রোগী ও তাঁদের স্বজনেরা এই মানবিক উদ্যোগের জন্য তেলিয়ামুড়া মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন:  ধনপুরে সংগঠন চাঙ্গা করতে মাঠে সিপিআইএম, কাঠালিয়া অঞ্চল কমিটির তৎপরতা বেড়েছে!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment