---Advertisement---

আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কনক্লেভে নেশামুক্তি ও পুনর্বাসন খাতে ক্যারিয়ার গড়ার বার্তা

By Suman Debnath

July 19, 2026 10:50 PM

আসাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কনক্লেভে নেশামুক্তি ও পুনর্বাসন খাতে ক্যারিয়ার গড়ার বার্তা

---Advertisement---


বরাক তরঙ্গ, ১৯ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত Alumni Meet 2026-এর অংশ হিসেবে রবিবার বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল হলে অনুষ্ঠিত হয় “Prospects for Sociology Students in Government & NGOs” শীর্ষক একটি ক্যারিয়ার কনক্লেভ। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সামনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন আমন্ত্রিত রিসোর্স পার্সনরা।

কনক্লেভে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, রানারঞ্জন নাথ, ইকবাল বাহার লস্কর, কুমারেশ দাস, অশোক নাথ, দিলু দাস এবং আনোয়ার লস্কর। তাঁরা স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সরকারি প্রকল্প, আন্তর্জাতিক সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন:  অবৈধ অনুপ্রবেশ ৯ বাংলাদেশিকে দ্রুত দেশে ফেরানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের!

“Career in De-Addiction Centre cum Rehabilitation Centres” বিষয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে শিলচরের নেতাজি ছাত্র যুব সংস্থা ও নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের কার্যনির্বাহী পরিচালক দিলু দাস বলেন, দেশে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা ক্রমশ বাড়ছে। এসব প্রতিষ্ঠানে প্রজেক্ট কো-অর্ডিনেটর, কাউন্সেলর, কেস ওয়ার্কার ও আউটরিচ ওয়ার্কার-সহ বিভিন্ন পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের অভাবে অনেক প্রতিষ্ঠান যোগ্য প্রার্থী নিয়োগে সমস্যার মুখে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সমাজবিজ্ঞানের শিক্ষা কেবল চাকরির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সমাজ পরিবর্তন ও মানবকল্যাণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেশাগ্রস্ত ব্যক্তিদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সমাজবিজ্ঞানীদের মানবিক দৃষ্টিভঙ্গি, কাউন্সেলিং দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন:  খোয়াইতে মায়ের বকুনি সহ্য করতে না পেরে নাবালিকার আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য!

অনুষ্ঠানের শেষে সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে দিলু দাসকে উত্তরীয় পরিয়ে, স্মারক ও উপহার প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এদিন তাঁকে রিসোর্স পার্সন হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাই কমিটির সদস্য ড. মিঠুন রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দিলু দাস। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও নেতাজি ছাত্র যুব সংস্থার যৌথ উদ্যোগে সমাজকল্যাণ, নেশামুক্তি এবং যুব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment