আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকলেও নেই কেউ!

By Suman Debnath

Published on: February 9, 2026

Follow Us

---Advertisement---

অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকলেও সেন্টারে নেই কেউ। না আছে দিদিমণি সবিতা দেববর্মা, না আছে সহকর্মী ফুলুরানী দেববর্মা, না আছে কোন কচিকাঁচা শিশু। সেন্টারের দরজা খোলা জানালা খোলা। ঘটনা সোমবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে পৌনে এগারোটা পর্যন্ত চড়িলাম ব্লকের অন্তর্গত বাঁশ তলী এডিসি ভিলেজের হরিমুড়া পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। খবর পেয়ে সংবাদ প্রতিনিধি ঘটনাস্থলে ছুটে গিয়ে দেড় ঘন্টা অঙ্গনওয়াড়ি সেন্টারে দাঁড়িয়ে থাকার পরেও দেখা পাওয়া যায়নি সেন্টারের কর্মী এবং সহকর্মী র। প্রশ্ন উঠছে এভাবে সেন্টার খোলা রেখে তারা গেল কোথায়? এই সেন্টারে কি কোন শিশু নেই? সরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবে ঘন্টার পর ঘন্টা খালি ফেলে রেখে অন্যত্র যাওয়া কি ঠিক? প্রশ্ন তুলেছে অনেকেই! বিষয়টি নিয়ে তদন্ত করা প্রয়োজন বিশালগড় আইসিডিএস সুপারভাইজারের এমন দাবি উঠছে সর্বত্র।

Suman Debnath

Journalist

Leave a Comment