আবহাওয়াপশ্চিমবঙ্গভারতচাকরিরাশিফলআইপিএলআধ্যাত্মিকটাকা পয়সাস্বাস্থ্যলাইফস্টাইলমিউচুয়াল ফান্ডব্যবসাঅন্যান্যশেয়ার বাজারটিভি সিরিয়াল

স্কুল চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের মধ্যে এক ছাত্রের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ!

By Suman Debnath

Published on: February 9, 2026

Follow Us

---Advertisement---

বিদ্যালয় চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের মধ্যে এক ছাত্র অন্য আরেক ছাত্রের হাত ভেঙ্গে দিয়েছে বলে সংবাদমাধ্যমে অভিযোগ করেন এক ছাত্রের অভিভাবক। ঘটনা সোমবার দুপুরে চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুলে। বিদ্যালয় চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের মধ্যে সপ্তম শ্রেণি পড়ুয়া প্রিয়াংশু পালের হাত ভেঙ্গে দেয় একই ক্লাসের সপ্তম শ্রেণী পড়ুয়া জীবন। ব্যথায় চিৎকার করতে থাকে প্রিয়াংশু। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কেউ প্রিয়াংশুর মা-বাবাকে খবর দেয় নি বলে অভিযোগ করে তার পিতা রঞ্জিত পাল এবং তার ঠাকুরমা। সংবাদ মাধ্যমে প্রিয়াংশুর বাবা জানায় সে সকাল বেলা কাজে চলে যায়। হঠাৎ করে দুপুরবেলা বাড়ি থেকে খবর আসে বিদ্যালয় এর মধ্যে জীবন নামের এক ছাত্র প্রিয়াংশুর হাত ভেঙে দিয়েছে। ব্যথায় প্রিয়াংশু চিৎকার করতে থাকে।

খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যায় প্রিয়াংশুর বাবা, তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রিয়াংশুর বাবা জানায় সে অত্যন্ত গরিব। তার হাতে কোন টাকা পয়সা নেই। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছিল সে । কিন্তু তারা কোনরকম সাহায্য করেনি বলে অভিযোগ প্রিয়াংশুর বাবার। উল্টো বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাকে বলে তারা এই ঘটনা জানেনা। এটা কি করে সম্ভব? বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে এই ঘটনা অথচ শিক্ষক-শিক্ষিকারা বলতে পারছে না। কেমন দায়িত্ব পালন করছে তারা বিদ্যালয়ে? প্রশ্ন তুলেছে প্রিয়াংশুর বাবা এবং ঠাকুরমা।

শিক্ষক শিক্ষিকাদের কাছে কোন রকমের সাহায্য না পেয়ে প্রিয়াংশুর বাবা এবং ঠাকুরমা চড়িলাম বাজারের এক ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়ে তাকে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়েছে প্রিয়াংশুর বাবা রঞ্জিত পাল। তিনি আরো বলেন দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুলে কোন ধরনের শাসন নেই। মর্জি মাফিক চলছে স্কুল। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষক-শিক্ষিকাদের কোন নজর নেই বলে অভিযোগ প্রিয়াংশুর বাবা এবং ঠাকুরমার

Suman Debnath

Journalist

Leave a Comment