---Advertisement---

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হাত ধরে ২৬-বীরচন্দ্র কলসী কেন্দ্রে বিজেপিতে যোগদান!

By Suman Debnath

January 29, 2026 3:41 AM

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৭জানুয়ারি,২০২৬ মঙ্গলবার: পাহাড়ে নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ মুখ্যমন্ত্রী হাত ধরে ২৬-বীরচন্দ্র কলসী কেন্দ্র জোলাইবাড়ী, দেবদারু হাসপাতাল সংলগ্ন মাঠে যোগদান সভা সংগঠিত করা হয় জোলাই বাড়ি মন্ডলের উদ্যোগে। এই যোগদান সভায় ১১০ পরিবারের ৩৫০ ভোটার সিপিআইএম এবং তিপ্রা মথা্ দল ত্যাগ করে পদ্মের গেরুয়া শিবিরে যোগ দেন।

নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক প্রমোদ রিয়াং,জোলাইবাড়ি মন্ডল সভাপতি সুজিত দত্ত,শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, জোলাই বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিএসসি চেয়ারম্যান অশোক মগ প্রমুখ।

আরও পড়ুন:  পিএম শ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর পক্ষ থেকে " কৃষি জমির মাটি পরীক্ষার সুচনা

মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, “ক্ষমতার লোভে মিথ্যা প্রতিশ্রুতি আর সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা বিজেপি সরকারের কাজ নয়। আমরা জাতি, জনজাতি, সকলকে নিয়ে এই রাজ্যের সাধারণ মানুষের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই এবং এডিসি এলাকার মানুষের বাস্তব উন্নয়ন করতে চাই। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনকল্যাণমুখী উন্নয়নের পরিকল্পনায় আকৃষ্ট হয়েই এই দলত্যাগ বলে জানা যায়। আমরা সবাইকে একসাথে নিয়ে চলার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার পাহাড় এবং সমাতলে উন্নয়নের কাজে বিশ্বাসী। তাই আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।”

দলত্যাগ কারীরা জানান, তারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নের কাজে মুগ্ধ হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুন:  ABVP Sonamura Protest: ফলাফলে ‘ব্যাক’ ও ‘অ্যাবসেন্ট’ দেখানোর অভিযোগে কবি নজরুল মহাবিদ্যালয়ে বিক্ষোভ!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment